৯ আগস্ট থেকে এইচএসসি’র ভর্তির আবেদন শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২০, ১৭:১৭আপডেট : ১৯ জুলাই ২০২০, ১৯:৪৩

শিক্ষা মন্ত্রণালয়

আগামী ৯ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে। রবিবার বিকালে (১৯ জুলাই) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য জানান।

উল্লেখ্য, গত ৩১ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হলেও করোনা মহামারির কারণে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া শুরু করা যায়নি। অবশেষে অনলাইনে ভর্তির আবেদনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন, ‘রবিবার (১৯ জুলাই) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত হয়।’

তিনি জানান, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির কার্যক্রম আগামী ৯ আগস্ট রবিবার থেকে শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার শেষ হবে। ভর্তির যাবতীয় তথ্য শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্যাসের জন্য হাহাকার, পাম্পে কমছে না গাড়ির দীর্ঘ সারি
গ্যাসের জন্য হাহাকার, পাম্পে কমছে না গাড়ির দীর্ঘ সারি
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দাফতরিক কাজ শুরু করলেন জহির উদ্দিন স্বপন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দাফতরিক কাজ শুরু করলেন জহির উদ্দিন স্বপন
মহাসড়কেই উল্টে গেলো বাস
মহাসড়কেই উল্টে গেলো বাস
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল