করোনায় আরও ৫০ মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২০, ১৪:৫১আপডেট : ২০ জুলাই ২০২০, ১৬:২৪

স্বাস্থ্য বুলেটিনে অধ্যাপক নাসিমা সুলতানা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫০ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মোট দুই হাজার ৬৬৮ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯২৮ এবং এ পর্যন্ত মোট ২ লাখ ৭ হাজার ৪৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯১৪ এবং এ পর্যন্ত এক লাখ ১৩ হাজার ৫৫৮ জন সুস্থ হয়েছেন। সোমবার (২০ জুলাই) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৩২৯টি এবং পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৩৬২টি। মোট ১০ লাখ ৪১ হাজার ৬৬১টি নমুনা পরীক্ষা হয়েছে। মোট শনাক্তের হার ১৯ দশমিক ৯২ শতাংশ। সুস্থতার হার ৫৪ দশমিক ৭৪ শতাংশ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের ৩৫ জন পুরুষ এবং ১৫ জন নারী। তাদের ৪২ জন হাসপাতালে এবং ৮ জন বাড়িতে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বুলেটিনে আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৮২৩ জনকে, আর এ সময়ে ছাড় পেয়েছেন ৮০২ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৮ হাজার ৬১২ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫৯ হাজার ৪৩২ জন।

/সিএ/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম