মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন হার ৭১ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২০, ১৬:০২আপডেট : ২৭ জুলাই ২০২০, ১৬:৩৭

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম চলতি ২০২০ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল-মে-জুন) মন্ত্রিসভা বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭১ দশমিক ৪৩ শতাংশ। সোমবার (২৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এ বৈঠকে অংশগ্রহণ করেন। মন্ত্রিসভার অন্য সদস্যরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে উপস্থিত থেকে বৈঠকে অংশ নেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, গত এপ্রিল থেকে জুন পর্যন্ত মন্ত্রিসভার চারটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ২৮টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে ২০টি। ৮টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে। শতকরা হিসাবে সিদ্ধান্ত বাস্তবায়নের এ হার ৭১ দশমিক ৪৩ শতাংশ।

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এই সময়ে সংসদে আইন পাস হয়েছে ৩টি। গত তিন মাসে মন্ত্রিসভা বৈঠকে কোনও নীতি বা কর্মকৌশল, চুক্তি বা প্রটোকল অনুমোদিত হয়নি।

/এসআই/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি