এক মাসে দুর্ঘটনা ২৯৩, নিহত ৩৫৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২০, ১৯:০৪ আপডেট : ০৫ আগস্ট ২০২০, ১৯:০৫

এক মাসে দুর্ঘটনা ২৯৩, নিহত ৩৫৬ গত জুলাই মাসে মোট ২৯৩টি দুর্ঘটনায় ৩৫৬ জন নিহত ও ৩৪১ জন আহত হয়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। এই সময়ে ১৬টি নৌ-দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ২১ জন নিখোঁজ হয়েছেন। এছাড়া চারটি রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন চার জন।

বুধবার (৫ আগস্ট) গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংগঠনটি। দেশের সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিকস মিডিয়ার তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি হয়েছে।

সংগঠনটি আরো জানায়, নিহতের মধ্যে ৬৪ জন নারী ও ৩৫ জন শিশু রয়েছে। বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। ১০৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯৮ জন, যা মোট নিহতের ২৭ দশমিক ৫২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৬ দশমিক ৫১ শতাংশ। দুর্ঘটনায় ৮৪ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৩ দশমিক ৫৯ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৩ জন। যা মোট দুর্ঘটনার ১৪ দশমিক ৮৮ শতাংশ। তবে গত জুন মাসের তুলনায় জুলাই মাসে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কিছুটা কমেছে। জুন মাসে ২৯৭টি দুর্ঘটনায় ৩৬১জন নিহত হয়েছিলেন। এই হিসাবে জুলাই মাসে দুর্ঘটনা ১ দশমিক ৩৬ শতাংশ এবং ১ দশমিক ৪০ শতাংশ প্রাণহানি কমেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনায় ১৮ জন ট্রাক যাত্রী, ১৪ জন বাস যাত্রী, ৯ জন পিকআপ যাত্রী, চার জন কাভার্ডভ্যান যাত্রী, পাঁচ জন মাইক্রোবাস যাত্রী, ২৩ জন প্রাইভেটকার যাত্রী, তিন জন অ্যাম্বুলেন্স যাত্রী, ছয় ট্রলি যাত্রী, দুই জন লরি যাত্রী, ২২ জন সিএনজি চালিত অটোরিকশা যাত্রী, ২০ জন ইজিবাইক-অটোরিকশা যাত্রী, ১৩ জন নসিমন-করিমন যাত্রী, ৯ জন ভটভটি-আলমসাধু-মাহিন্দ্র যাত্রী, ১১ জন রিকশা ও রিকশাভ্যান যাত্রী, সাত জন লেগুনা যাত্রী, একজন টমটম যাত্রী, দুই জন পাওয়ারট্রিলার যাত্রী এবং পাঁচ জন বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১১৬টি (৩৯ দশমিক ৫৯) জাতীয় মহাসড়কে, ৯৮টি (৩৩ দশমিক ৪৪) আঞ্চলিক সড়কে, ৪৮টি (১৬ দশমিক ৩৮) গ্রামীণ সড়কে এবং ৩১টি (১০ দশমিক ৫৮) শহরের সড়কে সংঘটিত হয়েছে। দুর্ঘটনাগুলোর মধ্যে ৭২টি (২৪ দশমিক ৫৭) মুখোমুখি, ৭৮টি (২৬ দশমিক ৬২) নিয়ন্ত্রণ হারিয়ে, ৮৬টি (২৯ দশমিক ৩৫) পথচারীকে চাপা বা ধাক্কা, ৪৩টি (১৬ দশমিক ৬৭) যানবাহনের পেছনে আঘাত এবং ১৪টি (৪ দশমিক ৭৭) অন্যান্য কারণে ঘটেছে।

বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে, এখানে ৭০টি দুর্ঘটনায় ৭৬ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা খুলনা বিভাগে। একক জেলা হিসেবে ময়মনসিংহে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে, এখানে ১৬টি দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনা সবচেয়ে কম মৌলভীবাজরে, এখানে দুটি দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

 

/এসএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রশ্ন করতেই চটলেন ট্রাম্প, সাংবাদিকদের বললেন ‘বোকা ও নির্বোধ’
প্রশ্ন করতেই চটলেন ট্রাম্প, সাংবাদিকদের বললেন ‘বোকা ও নির্বোধ’
‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ 
‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ 
খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক