বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশে ১০ লাখ ইউরো দেবে ইইউ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ আগস্ট ২০২০, ১০:৩১আপডেট : ১২ আগস্ট ২০২০, ১০:৩১

বন্যা কবলিত এলাকা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশ, ভারত ও নেপালের বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য ১৬ লাখ ৫০ হাজার ইউরো মানবিক সহায়তা দিয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) ইইউ’র প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জরুরি মানবিক প্রয়োজনে মোট তহবিলের মধ্য থেকে ১০ লাখ ইউরো বাংলাদেশকে দেওয়া হবে। কারণ বাংলাদেশের ২০ লাখেরও বেশি মানুষের স্বাস্থ্যবিধি ও জরুরি আশ্রয়ের জন্য পানি, স্যানিটেশনসহ খাদ্য সহায়তা প্রয়োজন। খাদ্য ও জীবিকা সহায়তাসহ জরুরি ত্রাণ সরবরাহ, পানি ও স্যানিটেশন সেবা দিতে ভারত ও নেপালকে ৫ লাখ ইউরো ও দেড় লাখ ইউরো দেওয়া হবে।

এরআগে ইইউ চলতি বছরে মে মাসে ভারত ও বাংলাদেশে ঘূর্ণিঝড় আম্পানসহ একাধিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ১.৮ মিলিয়ন ইউরো সহায়তাসহ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য মোট ৩.৪৫ মিলিয়ন ইউরো দিয়েছে।
দক্ষিণ এশিয়ায় বন্যায় রাস্তা, হাসপাতাল ও স্কুলসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হওয়াসহ প্রাণিসম্পদ ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে প্রায় ১৭.৫ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এশিয়া অ্যান্ড প্যাসিফিক’র ইইউ মানবিক প্রোগ্রামের তত্ত্বাবধায়ক তাহিনি থাম্মান্নাগোদা বলেন, ‘চলতি বছর দক্ষিণ এশিয়া জুড়ে বর্ষা ও বৃষ্টিপাতে ভয়াবহ আকার ধারণ করেছে। তাই তাদের আশ্রয় ও জীবিকার জন্য আমাদের মানবিক অংশীদার জরুরি অবদান রাখতে সাহায্য করবে।’
ইইউস একিউট লার্জ এমার্জেন্সি রেসপন্স টুল (এএলইআরটি) এর অংশের তহবিলটি করোনা প্রতিরোধে ব্যবস্থা সরঞ্জাম হিসেবে সব ধরনের প্রোগ্রামিংয়ে অন্তর্ভুক্ত করবে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী