করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন তিন হাজার ৮৬১ জন। স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত রোগীর সংখ্যার পাশাপাশি মৃত্যুর হারও ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। আর সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে। শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।
দেশে প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ, আর শনাক্ত হয় ৮ মার্চ। রোগী শনাক্ত হওয়ার ১৬৭তম দিনে এসে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৯০ হাজার ৩৬০ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ২৩ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ জন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে তিন জন, বরিশাল বিভাগে দুই জন, সিলেট বিভাগে চার জন এবং ময়মনসিংহ বিভাগে একজন।
ঢাকা বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ৮৪৫ জন। শতকরা হিসাবে ৪৮.০২ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ৮৬৩ জন, শতকরা হিসাবে ২২.৩৫ শতাংশ, রাজশাহী বিভাগে ২৫১ জন, শতকরা হিসাবে ৬. ৫০ শতাংশ, খুলনা বিভাগে ৩১৬ জন; শতকরা হিসাবে ৮. ১৮ শতাংশ, বরিশাল বিভাগে ১৫১ জন; শতকরা হিসাবে ৩.৯১ শতাংশ, সিলেট বিভাগে ১৮৩ জন; শতকরা হিসাবে ৪.৭৪ শতাংশ, রংপুর বিভাগে ১৬০ জন; চার দশমিক ৪.১৪ শতাংশ। আর ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৮৩ জন; যা শতকরা হিসাবে ২.১৫ শতাংশ।








