পাট পণ্যসহ কৃষিপণ্যের রফতানি বাড়াতে আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। এসব পণ্যের নতুন বাজার খোঁজার জন্য বাণিজ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। গণভবন থেকে ভিডিও কফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী থেখ হাসিনা। মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষ থেকে এ বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে সচিবালয়ে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি জানিয়েছেন, বৈশ্বিক করোনাভাইরাস মহামরিতে দেশের সার্বিক রফতানি কমলেও পাট ও পাটজাত পণ্য রফতানি বেড়েছে। ধারণা, করা হয়েছিল গত এক বছরে বিশেষ করে করোনা পরিস্থিতিতে দেশের রফতানির ম্যাসিভ ডিজাস্টার হবে। কিন্তু এ সময়ে মাত্র ১৫ শতাংশ রফতানি কম হয়েছে। কিন্তু পাটে রফতানি অনেক বেড়েছে। পাট আমাদের জন্য এটা একটা নতুন দিগন্ত। তাই মন্ত্রিসভা থেকে বিশ্ববাজারে পাট ও কৃষিপণ্যের অবদান বাড়ানোর জন্য বিশেষ অবজারভেশন দেওয়া হয়েছে।







