স্বাস্থ্যবিধি অমান্যকারীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২০, ০০:৫৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ০০:৫৯

মন্ত্রিপরিষদ বিভাগ করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলায় মানুষের চলাচলের ক্ষেত্রে নতুন করে চার দফা নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধানাবলী অমান্যকারী ব্যাক্তি ব্যাক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।  

সোমবার (৩১ আগস্ট) করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের সার্বিক কার্যাবলি/চলাচলের ক্ষেত্রে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে আগামীকাল ১ সেপ্টেম্বর ২০২০ থেকে চারটি নির্দেশনা বাস্তবায়নের জন্য চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে-

১. জনসাধারনের সার্বিক কার্যাবলী/ চলাচলের ক্ষেত্রে স্ব স্ব মন্ত্রণালয়/বিভাগ/কর্তৃপক্ষ তাদের আওতাধীন বিষয়ে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

২. বাসস্থানের বাইরে সর্বাবস্থায় মাস্ক পরিধান করা, পারস্পরিক দুরত্ব বজায় রাখা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে। 

৩. কোভিড-১৯ এর বিস্তার রোধে স্থানীয় সরকার, তথ্য মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগসহ জেলা উপজেলা প্রশাসন ব্যাপক প্রচারনা ও জনসচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করবে।

৪. স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধানাবলী অমান্যকারী ব্যাক্তি ব্যাক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে।

আদেশে আরও বলা হয়েছে, এমতাবস্থায় তার মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, আগের নির্দেশনায় বলা হয়েছিল, রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ছাড়া (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, ওষুধ ক্রয়, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) বাসস্থানের বাইরে আসা যাবে না।

নতুন নির্দেশনায় রাতে ঘরের বাইরে বের হওয়ার বিষয়ে কোনও কিছুই বলা হয়নি।

 

/এসআই/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম