স্কুল পরিদর্শনের নামে ২১৫ কোটি টাকা অবৈধ উত্তোলন: যাচাইয়ের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৯

স্কুল পরিদর্শনের নামে ২১৫ কোটি টাকা অবৈধ উত্তোলন: যাচাইয়ের নির্দেশ শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের নামে ১০ বছরে ২১৫ কোটি টাকা নিয়মবহির্ভূত উত্তোলনের ঘটনা যাচাই করতে বলেছে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি। অবৈধভাবে উত্তোলিত এসব টাকা আদায়ে সরকারের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষা করার সুপারিশ করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের ২০০৯-২০১০ হতে ২০১৯-২০২০ অর্থ বছর পর্যন্ত ২২ হাজার ৯৯০টি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা এবং তদন্ত কার্যক্রমে বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি অবৈধ/বিধিবহির্ভূতভাবে উত্তোলিত ২১৫ কোটি ৫৪ লাখ ১৩ হাজার ৪৩৩ টাকা আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এর মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষা করার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

বৈঠকে উচ্চ শিক্ষার গুনগত মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুনির্দিষ্ট প্রস্তাব/মতামত প্রদানসহ বিশ্ববিদ্যালয়গুলোতে তদারকি বৃদ্ধির সুপারিশ করা হয়।

এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও অভিভাবকদের সহায়তা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে কমিটি।

কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. মুজিবুল হক, গোলাম মোহাম্মদ কাদের এবং আব্দুল মান্নান অংশগ্রহণ করেন।

 

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের