দুই সপ্তাহের মধ্যে হাসপাতালে অক্সিজেনের মূল্য নির্ধারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২০, ২১:২৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ২৩:০২

রাজধানীর ৮টি প্রধান হাসপাতাল আগামী দুই সপ্তাহের মধ্যে সব সরকারি ও বেসরকারি হাসপাতালে অক্সিজেনের মূল্য চূড়ান্ত করতে হবে বলে জানানো হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, গত ২৮ আগস্ট কোভিড-১৯ জনস্বাস্থ্য বিষয়ক জাতীয় কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এর আগে গত ১৫ জুন অক্সিজেনের মূল্য নির্ধারণ ও অতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার অধিদফতর ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয় উচ্চ আদালত। করোনাকালীন রোগীদের চিকিৎসা না দিয়ে ফেরত পাঠানোর ঘটনায় দায়ের হওয়া রিটের পরিপ্রেক্ষিতে সব হাসপাতাল-ক্লিনিকের জন্য বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ ১০ দফা নির্দেশনা দেন।

গত ২৮ আগস্ট স্বাস্থ্য অধিদফতরের নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম কোভিড-১৯ নিয়ে জনস্বাস্থ্য বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে অনলাইন সভায় বসেন। ওই সভায় দাম নির্ধারণের এ সিদ্ধান্ত হয়। সেখানে জনস্বাস্থ্য বিষয়ক কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।

সেখানেই বলা হয় যে ‘হাসপাতালগুলোতে অক্সিজেনের মূল্য নির্ধারণে উচ্চ আদালত থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু কাজ করতে গিয়ে দেখা গেছে, সরকার যে দামে অক্সিজেন দিচ্ছে তা খুবই কম দাম, প্রায় নামমাত্র মূল্যে। কিন্তু বেসরকারি হাসপাতালগুলোতে কত দামে দেওয়া হবে সে বিষয়ে কোনও নির্দেশনা নেই।’

আর তাই স্বাস্থ্য অধিদফতরের পরিচালককে (হাসপাতাল ও ক্লিনিক) প্রধান করে কমিটি করা হয়েছিল। সেই কমিটিকে দায়িত্ব দেওয়া হয় সরকারি ও বেসরকারি হাসপাতালে অক্সিজেনের মূল্য নির্ধারণের জন্য।

/জেএ/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের