অস্থায়ী কর্মকর্তাদের বিদেশ না পাঠানোর সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৫

সংসদীয় কমিটির বৈঠক অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ না পাঠানোর সুপারিশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ১১তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মন্ত্রণালয়ের মন্ত্রী শ. ম. রেজাউল করিম, মো. মাহবুব-উল-আলম হানিফ, ছোট মনির, নাজমা আকতার এবং কানিজ ফাতেমা আহমেদ  অংশগ্রহণ করেন। 

বৈঠক শেষে সভাপতি সাংবাদিকদের বলেন, ‘মন্ত্রণালয়ের অস্থায়ী ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণ প্রদান করলে প্রশিক্ষণে প্রাপ্ত তাদের অর্জিত জ্ঞান থেকে মন্ত্রণালয় খুব বেশি লাভবান হয় না। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান থেকে সর্বোচ্চ সুফল পেতে মন্ত্রণালয়ের অস্থায়ী ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিবর্তে মন্ত্রণালয়ের স্থায়ী কর্মকর্তা, কর্মচারীদেরকে প্রয়োজনে বিদেশ প্রশিক্ষণে পাঠানোর সুপারিশ করা হয়।’

এদিকে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে  জানানো হয় বৈঠকে  ‘সামুদ্রিক মৎস্য বিল, ২০২০’ এবং ‘মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিল ২০২০’ চূড়ান্ত করা হয়েছে।

দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন— মন্ত্রণালয়কে এ বিষয়টি সর্বোচ্চ গুরুত্বারোপের জন্য বৈঠকে সুপারিশ করা হয়।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম