‘বিভিন্ন দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায় করোনা সংক্রমণ বেড়ে গেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৯

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিভিন্ন দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায় করোনা সংক্রমণ বেড়ে গেছে। তিনি বলেন, ‘সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবেশ অনুকূলে এলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধরার আহ্বান জানাই। প্রধানমন্ত্রী নিজেই সার্বিক পরিস্থিতিতে নজর রাখছেন, তিনি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি অনুকূলে এলেই তা খুলে দেওয়া হবে।’

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) ময়মনসিংহের ত্রিশালে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু: বাঙালির চেতনার বাতিঘর’ শীর্ষক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ দ্বিতীয় পর্যায়ে পৌঁছেছে। তাই এ নিয়ে শৈথিল্য দেখানোর সুযোগ নেই। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিশ্ববিদ্যালয়েও রাজনীতি আছে। শিক্ষক রাজনীতি আছে, ছাত্র রাজনীতি আছে। কিন্তু এর স্বতন্ত্র চরিত্র আছে। জীবিকা নয়, জীবনের জন্যই শিক্ষা প্রয়োজন, এই বাস্তবতা শিক্ষার্থীদের উপলব্ধি করতে হবে। আমরা মানবিক মানুষ চাই, অনুভূতিহীন রোবট নয়। পরীক্ষার্থী নয়, শিক্ষার্থী চাই। চাই যুগোপযোগী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে। যারা মুক্তিযুদ্ধের চেতনা লালন করবে। তাই শিক্ষকদের এদিকে নজর দেওয়ার আহ্বান জানাই। কোনও অবস্থাতেই বিশ্ববিদ্যালয়ে দলীয়করণ করবেন না। আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিযোগিতায় উত্তীর্ণ হতে পারে, এভাবে শিক্ষার্থীদের গড়ে তুলুন।’

ময়মনসিংহ প্রান্তে বক্তব্য রাখেন সংসদ সদস্য মাওলানা রুহুল আমীন মাদানি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হারুন অর রশিদসহ অন্য শিক্ষকবৃন্দ।

/এমএইচবি/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের