প্রতি ১০ লাখে দিনে শনাক্তের চেয়ে সুস্থতা বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৬

প্রতি ১০ লাখে দিনে শনাক্তের চেয়ে সুস্থতা বেশি দেশে জনসংখ্যার ভিত্তিতে প্রতি ১০ লাখে দিনে শনাক্তের চেয়ে সুস্থতার হার বেশি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ১৭ কোটি ৩ লাখ ৬ হাজার ৪৬৮ জন। এর মধ্যে প্রতি ১০ লাখে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১১ দশমিক ১১ জন এবং এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ১ হাজার ৯৩৩ দশমিক ২৯ জন। এছাড়া সুস্থ হয়েছে গত ২৪ ঘণ্টায় প্রতি ১০ লাখে ১৯ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১ হাজার ৩৩৭ দশমিক ৬৪ জন। আর মৃত্যু হয়েছে প্রতি ১০ লাখে গত ২৪ ঘণ্টায়  দশমিক ২১ জনের এবং এখন পর্যন্ত ২৬ দশমিক ৭৩ জন মারা গেছেন প্রতি ১০ লাখে।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ১৪২টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৯৭৩টি। এখন পর্যন্ত ১৬ লাখ ৫৯ হাজার ৬৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১ হাজার ৮৯২ জন। এখন পর্যন্ত ৩ লাখ ২৯ হাজার ২৫১ জন শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৬ জন, এই পর্যন্ত ৪ হাজার ৫৫২ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩ হাজার ২৩৬ জন, এখন পর্যন্ত সুস্থ ২ লাখ ২৭ হাজার ৮০৯ জন।

 ছবি: সাজ্জাদ হোসেন

/এসও/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম