ঢাকা আসছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২০, ০০:৫২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২২:১২

পিটার সিয়ার্তো হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী পিটার সিয়ার্তো বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সরকারি সফরে ঢাকা আসছেন। ওই দিন সকালে তিনি ঢাকা পৌঁছাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিটার সিয়ার্তো বৃহস্পতিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। এসময় তিনি ১৯৭৫ সালে নৃশংসভাবে নিহত জাতির জনক ও তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক করবেন।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করতে পারেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন। বিটিভি পিটার সিয়ার্তোর ২০ মিনিটের একটি সাক্ষাৎকার গ্রহণ করবে। ওই দিনই সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন।

এই সফরে দুটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

/এএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি