২৪ ঘণ্টায় আরও ২১ মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৮

করোনায় মৃত্যু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ২১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা চার হাজার ৮২৩ জনে পৌঁছালো। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২৫৮টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ১৩ হাজার ৩৬০টি। এর মধ্যে করোনা পিজিটিভ শনাক্ত হয়েছেন এক হাজার ৬১৫ জন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়।

দেশে এখন পর্যন্ত ১৭ লাখ ৭০ হাজার ১০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে তিন লাখ ৪২ হাজার ৬৭১ জন করোনা পজিটিভ শনাক্ত হন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৩৭৫ জন। এখন পর্যন্ত দেশে মোট সুস্থ দুই লাখ ৪৭ হাজার ৯৬৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১২ দশমিক শূন্য ৯ শতাংশ এবং এখন পর্যন্ত ১৯ দশমিক ৩৬ শতাংশ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থতার হার ৭২ দশমিক ৩৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৬ জন পুরুষ এবং পাঁচ জন নারী। এখন পর্যন্ত পুরুষ তিন হাজার ৭৬০ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৬৩ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাত জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ জন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে চার জন এবং সিলেটে একজন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২০ জন এবং বাড়িতে মৃত্যুবরণ করেছেন একজন।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৩১২ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ হাজার ৩২০ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৯৬ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৬০ হাজার ৪৮৯ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৭৭ হাজার ৮০৯ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে এক হাজার ১৭০ জন। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন দুই হাজার ২৫৪ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন চার লাখ ৭০ হাজার ৯৬১ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে পাঁচ লাখ ১৯ হাজার ২০৭ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪৮ হাজার ২৪৬ জন।   

/এসও/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান