করোনায় মৃত্যু ৪৯শ’ ছাড়ালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪১

করোনায় মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন (ফাইল ছবি) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে করোনায় মৃতের সংখ্যা ৪ হাজার ৯১৩ জনে পৌঁছালো। গত এক দিনে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন এক হাজার ৫৬৭ জন। এখন পর্যন্ত তিন লাখ ৪৭ হাজার ৩৭২ জন শনাক্ত হলেন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১২ হাজার ৫৮৭টি। নমুনা পরীক্ষা করা হয় ১৩ হাজার ১৭০টি। এখন পর্যন্ত ১৮ লাখ ৯ হাজার ৬৭৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৫১ জন। এখন পর্যন্ত মোট সুস্থ দুই লাখ ৫৪ হাজার ৩৮৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১১ দশমিক ৯০ শতাংশ এবং এখন পর্যন্ত ১৯ দশমিক ২০ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৭৩ দশমিক ২৩ জন এবং মারা গেছে ১ দশমিক ৪১ জন। করোনা টেস্ট (ছবি: ফোকাস বাংলা)

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৫ জন পুরুষ এবং সাত জন নারী। এখন পর্যন্ত পুরুষ তিন হাজার ৮২৯ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৮৪ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের বেশি ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে একজন, খুলনা বিভাগে দুই জন, বরিশালে একজন, রংপুরে একজন, ময়মনসিংহে চার জন এবং সিলেটে একজন। ২৪ ঘণ্টায় ৩২ জনের সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৩১২ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ হাজার ৩২ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২০২ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৬১ হাজার ৬৯৭ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৭৮ হাজার ৭২৯ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ৭১৮ জন। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন এক হাজার সাত জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন চার লাখ ৭৫ হাজার ১৫৯ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে পাঁচ লাখ ২২ হাজার ৫১৪ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪৭ হাজার ৩৫৫ জন।

/এসও/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম