কাজ হারানোর শঙ্কায় এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:১০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৫:১৯

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষুব্ধ প্রবাসীরা
করোনাভাইরাসের কারণে সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসীরা কাজ হারানোর শঙ্কায় এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন। ঘিরে রেখেছেন নিউ ইস্কাটনের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভবন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে তারা এখানে অবস্থান নেন। প্রায় হাজারখানেক সৌদি প্রবাসী সেখানে বিক্ষোভ করছেন।

এর আগে সৌদি আরব যেতে টিকিটের দাবিতে কয়েকদিন ধরেই বিক্ষোভ করে আসছেন তারা। তারা বলছেন, নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরবে যেতে না পারলে তাদের চাকরি হারাতে হবে। মঙ্গলবার কাওরানবাজারে সৌদি এয়ারলাইন্সের বুকিং কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। সোমবারও কাওরানবাজার ও মতিঝিলে বিক্ষোভ করেন তারা।

মন্ত্রণালয়ের সামনে অবস্থানকারী শরিফুল বলেন, সৌদি সরকারের বেঁধে দেওয়া ৩০ সেপ্টেম্বরের মধ্যে আমরা না যেতে পারলে কাজ হারাবো। আমাদের মালিক আমাদের ফোন দিয়ে জানাইছে। আমার রিটার্ন টিকিটও ছিল। কিন্তু সৌদি এয়ারলাইন্স এখন বলছে, এই সময়ের মধ্যে টিকিট দিতে পারবে না।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষুব্ধ প্রবাসীরা
ওপর এক ভুক্তভোগী সোহেল জানান, আমার রিটার্ন টিকিট করা আছে, তারপরও টিকিট দিচ্ছে না সৌদি এয়ারলাইন্স। আমরা যেতে না পারলে কাজ হারাবো। আমাদের কাজ দিবে কে পরে?

জানা গেছে, সৌদি এয়ারলাইন্সের অফিসে শনিবার থেকেই টিকিটের জন্য ঘুরছেন প্রবাসীরা। তাদের অভিযোগ, লাইনে দাঁড়ালেও টিকিট দিচ্ছে না তারা। রিটার্ন টিকিট থাকার পরও অতিরিক্ত ২৫ হাজার টাকা রি-ইস্যু করতে নিচ্ছে এয়ারলাইন্সটি। একইসঙ্গে টিকিট বিক্রি করছে ৯৫ হাজার টাকায়। প্রবাসীদের অভিযোগ অল্প কিছু টিকিট এয়ারলাইন্সের অফিসে রেখে বাকি সব টিকিট ট্রাভেল এজেন্সি উচ্চমূল্যে বিক্রি করছে।

বিক্ষোভরত প্রবাসীরা আরও জানান, আমরা বেশ কিছু দাবি নিয়ে এসেছি। আমাদের প্রধান দাবি হলো ইকামা, ভিসার মেয়াদ বৃদ্ধি করা। দ্বিতীয় দাবি হলো, আমরা অনেকেই রিটার্ন টিকিট নিয়ে এসেছি। আমরা যেন সেই টিকিটে ফিরে যেতে পারি। তৃতীয় দাবি হলো, আমাদের টিকিটের মূল্য যেন বেশি রাখা না হয়। অন্যান্য এয়ারলাইন্স যেন হয়রানি না করে।

অন্যদিকে প্রবাসীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের কথা রয়েছে বলে জানা গেছে। কাওরান বাজার সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনেও বিক্ষোভ করেন প্রবাসীরা

ছবি: সাদ্দিফ অভি ও নাসিরুল ইসলাম।

/এসও/এফএএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু