সৌদিতে আরও ফ্লাইটের অনুমতি পেলো বিমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৬

বিমান বাংলাদেশ এয়ার লাইন্স দেশে আসা প্রবাসী বাংলাদেশিদের সৌদি আরবে ফেরাতে আরও ফ্লাইটের অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১৮-২০ মার্চের জেদ্দা এবং  ১৮ ও ১৯ মার্চের রিয়াদগামী বিমানের রিটার্ন টিকিটধারী যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৯ সেপ্টেম্বর   ঢাকা-রিয়াদ ও ৩০ সেপ্টেম্বর  ঢাকা-জেদ্দা ফ্লাইট পরিচালনা করবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান।

বিমান জানিয়েছে, ১৮ -২০ মার্চের জেদ্দা  ও ১৮-১৯ মার্চের রিয়াদগামী  ফিরতি টিকিটধারী  যাত্রীদের এই ফ্লাইটে  বুকিং দেওয়ার  জন্য বিমান  সেলস অফিসে টিকিট, পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত অ্যাপস/ লিংক থেকে অনুমোদন ইত্যাদিসহ  ২৫-২৬ সেপ্টেম্বর যোগাযোগ করতে হবে। বুকিং ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে  হবে। নতুন  ফ্লাইট অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্য যাত্রীদেরও বুকিংয়ের জন্য অবহিত করা হবে। তাই অন্য যাত্রীদের  এখনই অযথা কাউন্টারে ভিড় না করতে অনুরোধ করেছে বিমান।

উল্লেখ্য, করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক এবং নমুনা সংগ্রহের ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব পৌঁছতে হবে বিধায় সব যাত্রীকে ঢাকা থেকে কোভিড পরীক্ষা করতে হবে এবং ঢাকা থেকেই যাত্রা করতে হবে। বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইটে পাওয়া যাবে।

/সিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী