‘উন্নয়নের প্রধান হাতিয়ার প্রযুক্তিনির্ভর শিক্ষা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২০, ২১:০৪আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২৩:৪৪

‘উন্নয়নের প্রধান হাতিয়ার প্রযুক্তিনির্ভর শিক্ষা’ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষার বিকাশ ঘটিয়ে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করবে। বর্তমান যুগে উন্নয়নের প্রধান হাতিয়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর শিক্ষা। প্রতিটি বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের মাধ্যমে এর ধারাবাহিকতা বজায় থাকবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক পীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করে স্পিকার এসব কথা বলেন। এ সময় তিনি অনলাইনে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নির্মাণকাজ উদ্বোধন করেন।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সুদক্ষ ও সময়োপযোগী কার্যকর পদক্ষেপের কারণে আজ সকলে ডিজিটাল বাংলাদেশের সুবিধা ভোগ করতে সক্ষম হচ্ছেন। এর ধারাবাহিকতায় বৈদেশিক উপার্জনের ক্ষেত্র হিসেবে আইসিটি সেক্টর জায়গা করে নেবে। করোনাকালীন সংকটময় সময়ে ডিজিটাল বাংলাদেশের সুফল সকলে অনুধাবন করতে পেরেছে।

রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

/ইএইচএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম