প্রধানমন্ত্রীর জন্মদিনে টেলিভিশনে দেখানো হবে ‘হাসিনা: এ ডটার্স টেল’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৭আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৩

হাসিনা: অ্যা ডটারস টেল

আগামীকার সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে পুনরায়ে টেলিভিশনে দেখানো হবে ‘হাসিনা: এ ডটার্স টেল’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা যে পরীক্ষা ও দুর্দশার মধ্য দিয়ে গেছেন তার ওপর নির্মিত এ তথ্যচিত্রটি।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, এর আগে সিনেমা হলে প্রদর্শনীর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা ও সমালোচনামূলক প্রশংসা পায় তথ্যচিত্রটি। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ টেলিভিশনসহ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারের মাধ্যমে পুনরায় প্রদর্শিত হবে এই তথ্যচিত্র।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বিকাল ৩টায়, একুশে টিভি দুপুর ১২টা ৫ মিনিটে, একাত্তর টিভি ও চ্যানেল আই, গাজী টেলিভিশন বিকেল ৩টায়, ডিবিসি বিকাল ৪ টায়, সময় টিভি ৫টায়, দেশ টিভি সাড়ে ৫টায়, বাংলা টিভি সাড়ে ৮টায়, বিজয় টিভি সাড়ে ৯টায় এবং মাছরাঙা টেলিভিশন রাত ১১ টায় সম্প্রচারিত হবে।
‘হাসিনা: এ ডটারস টেল’ প্রিমিয়ার হয়েছিল ১৫ নভেম্বর স্টার সিনেমাপ্লেক্সে। তথ্যচিত্রটির প্রিমিয়ার সিনেপ্লেক্সে হওয়ার পর ব্লকবাস্টার সিনেমা, মধুমিতা সিনেমা হল এবং সিলভার স্ক্রিন হলে টানা দুই সপ্তাহ বক্স অফিস ধরে রাখে। ব্যাপক জনপ্রিয় হওয়ায় তথ্যচিত্রটি দেশের ৩৫টি হলে প্রদর্শিত হয়।
বঙ্গবন্ধুর দৌহিত্র সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রযোজিত, অ্যাপল বক্স ফিল্মস্ এর পিপলু খান পরিচালিত তথ্যচিত্রটির সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র।
ছবির পরিবেশক গাউসুল আজম শাওন বলেন, এই তথ্যচিত্রটি দেশবাসীকে আকৃষ্ট করেছে এবং তারা টেলিভিশনে এর প্রদর্শনীর অনুরোধ জানিয়েছে। এই তথ্যচিত্রটিতে শেখ হাসিনার জীবনের সক দিক উঠে এসেছে। তার রান্নাঘর থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার ব্যক্তিগত, পারিবারিক এবং রাজনৈতিক জীবনের সংগ্রাম সবই রয়েছে এতে। এতে তার ছোট বোন শেখ রেহানার জীবযাত্রাও বর্ণনা করা হয়েছে। তথ্যচিত্রটির লক্ষ্য ছিল রিয়েল লাইফ স্টোরিকে পর্দায় নিয়ে আসা। খবর বাসস।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’