বাংলাদেশের বৈদেশিক শ্রমবাজার সম্পর্কে তথ্য চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে বাংলাদেশের শ্রমবাজারের কী অবস্থা সে সম্পর্কে বিশদ তথ্য চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদের আগামী বৈঠকেই এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে নির্দেশ দিয়েছেন তিনি। বাংলাদেশি শ্রমিকরা বিদেশে কোথায় কোথায় কাজ করেন, কোথায় কোথায় নতুন শ্রমবাজার তৈরি হয়েছে, কোথায় কোথায় কাজে সমস্যা হচ্ছে, কোন কোন জায়গা থেকে শ্রমিকরা ফেরত আসতে চান, কোথায় দক্ষ শ্রমিক তৈরি হয়েছে, এসব সহ জনশক্তি রফতানি বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদনে জানাতে বলা হয়েছে।     মন্ত্রিপরিষদের বৈঠক (ছবি: ফোকাস বাংলা)

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে ভার্চুয়াল এই সভায় যোগ দেন। বৈঠকের পর সচিবালয়ে অনুষ্ঠিত সীমিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান।

সচিব জানান, আজকের বৈঠকে বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ আইন ২০২০-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। এছাড়া ন্যাশনাল সার্ভিস কর্মসূচি অষ্টম পর্বে সম্প্রসারণের প্রস্তাব (গ্রামে গ্রামে চাকরি) অনুমোদন করেছে।

/এসআই/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম