ভাওয়াল এস্টেটের অবৈধ দখলকারদের তালিকা চেয়েছে সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪২

সংসদীয় কমিটির বৈঠক

ভাওয়াল রাজ এস্টেটের অবৈধ দখলকারদের পুর্ণাঙ্গ তালিকা চেয়েছে সংসদীয় কমিটি। কমিটির পরবর্তী বৈঠকে এ তালিকা উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে  কমিটির সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, মো. হাবিবর রহমান, মো. আনোয়ারুল আজীম (আনার), নেছার আহমদ, উম্মে ফাতেমা নাজমা বেগম এবং মো. আমিনুল ইসলাম অংশগ্রহণ করেন।

বৈঠকে ভাওয়াল রাজ এস্টেটের জমির পরিমাণ নির্ধারণ ও তা দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এছাড়া ভাওয়াল এস্টেটের জমির ওপর আদালতে চলমান মামলাগুলো গুরুত্ব বিবেচনা করে তা দ্রুত নিষ্পত্তি করতে সুপারিশ করা হয়।

বৈঠকে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের আইন অনুযায়ী সব অর্পিত সম্পত্তি সরকারের খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করতে সুপারিশ করা হয়।

অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহে কর রাজস্বের ওপর নির্ভরশীলতা কমাতে হবে ভূমি উন্নয়ন করের অবদান বৃদ্ধির বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিটির পরবর্তী  বৈঠকে উপস্থাপনের জন্য বলা হয়।

এছাড়া বৈঠকে জমির ই-নামজারি চালুর স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মর্যাদাপূর্ণ ‘United Nations Public Service Award-2020’ এ ভূষিত করায় অভিনন্দন জানানো হয়।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি