কুয়েতের আমিরের মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করলেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২০, ১৫:৪২আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১৫:৪২

শোক বইয়ে স্বাক্ষর করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন কুয়েতের আমির সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ’র মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। ঢাকাস্থ কুয়েতের দূতাবাসে রাখা শোক বইয়ে আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) স্বাক্ষর করেন তিনি।

এ সময় ড. মোমেন উল্লেখ করেন, শেখ সাবাহ ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু। তিনি ১৯৭৪ সালে বাংলাদেশে এসে জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওআইসি সম্মেলনে নিয়ে যান।

ড. মোমেন বলেন, ‘শেখ সাবাহ দূরদর্শী এবং মুসলিম উম্মাহর জন্য একজন উদার নেতা ছিলেন। তার মৃত্যুতে মুসলিমবিশ্ব নিবেদিতপ্রাণ একজন বিশ্বনেতাকে হারালো।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কুয়েতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে এই আমিরের অবদান এ দেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে।’

ড. মোমেন বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শেখ সাবাহ’র প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। পররাষ্ট্রমন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবার এবং সে দেশের ভাতৃপ্রতীম জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বইয়ে স্বাক্ষরকালে কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মেদ এ. এইচ হায়াত উপস্থিত ছিলেন।

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম