ঢাকা-৫ আসনে উপনির্বাচন: ইসিতে বিএনপি প্রার্থীর ৬ অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২০, ১৪:৫৬আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১৪:৫৬

 

নির্বাচন ভবন

ঢাকা-৫ আসনের উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বিএনপি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নির্বাচন ভবনে এ বৈঠক হয়।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, তিন কমিশনার, সচিব এবং বিএনপির পক্ষে দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও ঢাকা-৫ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। বৈঠকে ৬টি অভিযোগ করেন বিএনপি প্রার্থী। 

অভিযোগপত্রে বিএনপি প্রার্থী বলেছেন, নির্বাচনি প্রচার চালাতে গিয়ে বারবার হামলা, গাড়ি ভাঙচুর, নেতাকর্মীদের বাড়িঘরে হামলাসহ নানারকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। লিখিত ও মৌখিকভাবে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাসহ ইসিতে বলেও কোনও প্রতিকার পাইনি।

বিএনপির প্রার্থী আওয়ামী লীগ প্রার্থীর আচরণবিধি ভঙ্গ, নিরাপত্তা চেয়ে না পাওয়া, নৌকার প্রার্থীর যত্রতত্র পথসভা, বিলবোর্ড, রঙিন পোস্টার লাগিয়ে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছেন।

পরে এ বিষয়ে কে এম নুরুল হুদা সাংবাদিকদের বলেন, বিএনপি প্রতিনিধিরা এসেছিলেন তারা আমাদের কাছে সহযোগিতা করেছেন চেয়েছেন। আমরা সহযোগিতার আশ্বাস দিয়েছি।

 

 

 

/ইএইচএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান