কোচিংয়ে পাঠদানকারী শিক্ষকদের বিষয়ে সতর্ক হতে বললো সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২০, ১৭:৪০আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১৭:৪২

সংসদীয় কমিটির বৈঠক

শ্রেণিপাঠ ফাঁকি দিয়ে কোচিং সেন্টারে পাঠদানকারী শিক্ষকদের বিষয়ে মন্ত্রণালয়কে সতর্ক থাকতে বলেছে সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

কমিটির সভাপতি মো. আফছারুল আমীনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মো. আব্দুল কুদ্দুস, ফজলে হোসেন বাদশা, আবদুস সোবহান মিয়া এবং গোলাম কিবরিয়া টিপু অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সদস্য মো. আব্দুল কুদ্দুস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশে অনেক ধরনের কোচিং সেন্টার আছে। আমরা স্কুল-কলেজের শিক্ষকদের পরিচালিত কোচিং সেন্টার নিরুৎসাহিত করতে চাচ্ছি। শিক্ষকরা এসব কোচিং সেন্টারের মাধ্যমে বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন। ফলে দেখা যায়, তারা ক্লাসে পড়ানোর চেয়ে কোচিং সেন্টারে পড়াতে বেশি উৎসাহী হন। সেজন্য আমরা বিষয়টি নিয়ে সতর্ক হতে বলেছি। উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।’

সংসদ সচিবালয়ের  সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়, যে সব প্রতিষ্ঠানের শিক্ষকরা ক্লাসের পড়া ফাঁকি দিয়ে কোচিং সেন্টারের মাধ্যমে সুবিধা গ্রহণ করে থাকেন, এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়।

বৈঠকে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে শিক্ষার পরিবেশ তৈরি করতে দুর্বল ভবন চিহ্নিত করে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিত্যক্ত ভবন অপসারণের সুপারিশ করা হয়।

এছাড়া জেলা প্রশাসনের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দফতরের ওপর ন্যস্ত দায়িত্ব দ্রুত বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়কে জোরালো ভূমিকা পালনের সুপারিশ করা হয়।

বৈঠকে জানানো হয়, উন্নত শিক্ষা ব্যবস্থা প্রণয়নের লক্ষ্যে কারিগরি শিক্ষা কারিকুলামের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বিবেচনা করে একটি খসড়া প্রস্তুতের কার্যক্রম চলছে। কারিগরি শিক্ষা প্রসারের উদ্দেশ্যে প্রতি উপজেলায় অন্তত একটি করে কারিগরি কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে শিক্ষক স্বল্পতা নিরসনের লক্ষ্যে শূন্য পদে নিয়োগের কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানানো হয়।

বৈঠকে শিক্ষা ব্যবস্থা জোরদার করার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সক্ষমতা বৃদ্ধির প্রতি গুরুত্ব আরোপ করা হয়।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান