চীন থেকে কেনা ৭টি বিমান এখন দেশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২০, ২১:৩০আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২১:৩৬

কে-৮ডব্লিউ প্রশিক্ষণ বিমান বিমান বাহিনীর জন্য চীন থেকে কেনা সাতটি প্রশিক্ষণ বিমান দেশে আনা হয়েছে। নিজস্ব বৈমানিকের মাধ্যমে সফল ফেরি ফ্লাইটের মাধ্যমে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে বিমানগুলো অবতরণ করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও প্রচেষ্টায় বর্তমান সরকার বিমান বাহিনীর আধুনিকায়নে অত্যন্ত সচেষ্ট। তারই ধারাবাহিকতায়, চীনের তৈরি অত্যাধুনিক ৭টি কে-৮ডব্লিউ প্রশিক্ষণ বিমান কেনা হয়েছে। চীন সরকারের সঙ্গে ক্রয় চুক্তির আওতায় সিএটিআইসির মাধ্যমে বিমানগুলো ক্রয় করা হয়েছে।

এই সাতটি বিমান চীনের দেহং মাংসি থেকে সরাসরি সফল ফেরি ফ্লাইটের মাধ্যমে নিয়ে আসা হয়। এই মিশনের নেতৃত্বে ছিলেন, বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এ কে এম আব্দুর রাজ্জাক। বিমানগুলো জহুরুল হক ঘাঁটিতে অবতরণের পর বিমান বাহিনীর ঐতিহ্যগত রীতি মোতাবেক সেখানে অভ্যর্থনা জানানো হয়।

এসময় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররাসহ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেইউ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের