১ নভেম্বর থেকে মুজিববর্ষে প্রতি রবিবার চিড়িয়াখানায় দর্শনার্থী প্রবেশ ফ্রি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২০, ১৩:২৩আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ১৭:২৬

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মুজিববর্ষ উপলক্ষে নভেম্বর থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত প্রতি মাসের প্রথম রবিবার বিনামূল্যে দর্শনার্থীরা জাতীয় চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবে। আগামী রবিবার (১ নভেম্বর) থেকে চিড়িয়াখানা খোলার পূর্বনির্ধারিত শর্তসাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এক্ষেত্রে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশনায় এ সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। 

প্রসঙ্গত, করোনার বিস্তার রোধে গত ২০ মার্চ থেকে জাতীয় চিড়িয়াখানা বন্ধ থাকার পর সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বেশ কিছু শর্তসাপেক্ষে ১ নভেম্বর থেকে প্রাণিসম্পদ অধিদফতরকে চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার নির্দেশনা দিয়েছে  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

/এসএস/এসএমএম/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম