সোহরাওয়ার্দী উদ্যানে ইন্দিরা মঞ্চ তৈরি করা হবে: মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২০, ১৬:৫৫আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১৭:০০

ইন্দিরা গান্ধীর স্মরণ সভায় বক্তব্য দিচ্ছেন মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাংলাদেশের স্বাধীনতার জন্য বহির্বিশ্বে জনমত গঠন করে ইন্দিরা গান্ধী অনবদ্য অবদান রেখেছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘মাত্র ৯ মাসে স্বাধীনতা অর্জনে ইন্দিরা গান্ধীর প্রচেষ্টা অনস্বীকার্য। যেই মহিয়সী নারী আমাদের মহান স্বাধীনতায় এত অবদান রাখলেন, তাকে আমরা সেভাবে স্মরণ করতে পারিনি। তার নামে কিছু করতে পারিনি, বানাতে পারিনি। তবে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা ইন্দিরা মঞ্চ তৈরি করবো, বঙ্গবন্ধু মঞ্চের পাশেই এই মঞ্চটি তৈরি করা হবে।’

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি আয়োজিত ইন্দিরা গান্ধীর স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, ‘ইন্দিরা গান্ধী যখন স্বাধীনতার পক্ষে অবস্থান নেন, তখন ভারতের কিছু ব্যক্তি বাধা তৈরি করে। তবে তিনি তাদের বলেছিলেন, আমি ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে অবস্থান নিয়েছি। একইভাবে আমেরিকাতে একদল সাংবাদিক তাকে পাকিস্তান যুদ্ধের উসকানিদাতা হিসেবে প্রশ্ন তোলেন। জবাবে ইন্দিরা গান্ধী বলেছিলেন, আমি জনগণের পক্ষে, তাদের মুক্তির জন্য আমার অবস্থান।’

মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় ইন্দিরা গান্ধী ভারতের সব বর্ডার খুলে দিয়েছিলেন আমাদের জন্য, এক কোটি মানুষকে আশ্রয়, খাদ্য সহায়তা দিয়েছিলেন। দুই লাখ মানুষকে প্রশিক্ষণ দিয়ে আমাদের সহযোগিতা করেছিলেন। অথচ এত অবদানের পরও আমরা ইন্দিরা গান্ধীকে সেভাবে সম্মান দিতে পারিনি, তার সম্মানে কিছু করতে পারিনি।’

স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, বিএসএমএমইউ’র সাবেক ভিসি ডা. কামরুল হাসান, সাবেক রাষ্ট্রদূত ও সংগঠনটির আহ্বায়ক নিম চন্দ ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা ড. ফজলে এলাহী প্রমুখ।

 

/এইচএন/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান