কোনও প্রস্তাবে সাড়া দিচ্ছে না মিয়ানমার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২০, ১৯:৪৮আপডেট : ১০ নভেম্বর ২০২০, ০০:৫০

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনও প্রস্তাবে মিয়ানমার সাড়া দিচ্ছে না বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সোমবার (৯ নভেম্বর) মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘কয়েকটি প্রস্তাব দিয়েছি। আমরা বলেছি রোহিঙ্গাদের বিশ্বাসের ঘাটতি কমানোর জন্য আসিয়ান, চীন, ভারতসহ অন্যদের নিয়ে একটি বেসামরিক অবজারভার গ্রুপ তৈরি করা হোক। যার ফলে রোহিঙ্গাদের বিশ্বাস বাড়তে পারে। তারা হ্যাঁ বা না কিছু বলেনি।’
মন্ত্রী বলেন, ‘আরেকটি বলেছি তারা এখানে আসুক এবং তাদের লোকদের (রোহিঙ্গা) সঙ্গে কথা বলুক বিশ্বাস বৃদ্ধির জন্য। একবার এসেছিল কিন্তু হ্যাঁ বা না কিছু বলেনি।’
ইন্দোনেশিয়ার দেওয়া আরেকটি প্রস্তাব সম্পর্কে মন্ত্রী বলেন, ‘তাদের প্রস্তাব ছিল যে রোহিঙ্গাদের নেতারা দলবেঁধে মিয়ানমারে যাবে এবং দেখবে কি কি কাজ হয়েছে। তারা ফিরে এসে বলবে সেখানে কী অবস্থা রয়েছে।’ মিয়ানমার কোনোটাতেই হ্যাঁ বা না কিছু বলেনি। তারা খালি বলে যে তারা সরকারকে জানাবে।
বাংলাদেশ, চীন ও মিয়ানমারের ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে তিনি বলেন, আশা করছি যে মিয়ানমারের নির্বাচনের পরে ত্রিপক্ষীয় কমিটির বৈঠক হবে। কোভিডের কারণে গত ২০ জানুয়ারির পরে আর কোনও বৈঠক হয়নি।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে আলাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে তিনি বলেছিলেন যে উনার সঙ্গে মিয়ানমারের আলাপ হয়েছে এবং তারা ওনাকে বলেছেন যে প্রত্যাবাসন শুরু করবে।’

/এসএসজেড/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি