বদলির তদবির নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরে যাওয়া যাবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২০, ১৩:৫৪আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ১৫:০০

প্রাথমিক শিক্ষা অধিদফতর

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বদলির তদবির নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরে না আসার নির্দেশনা জারি করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে রবিবার (১৫ নভেম্বর) এ নির্দেশনা জারি করা হয়। পরিচালক (প্রশাসন) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত আদেশে দেশের সব উপ-পরিচালককে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদেশে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদফতরে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তারা প্রায়ই বিনা অনুমতিতে অধিদফতরের মহাপরিচালকের কাছে নিজের বদলির তদবির নিয়ে ব্যক্তিগতভাবে দেখা করার জন্য হাজির হচ্ছেন। যা সরকারি বিধি বিধানের পরিপন্থী, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধিরও পরিপন্থী। কারও বদলির আবেদন করতে হলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানো বাঞ্ছনীয়। এক্ষেত্রে ব্যক্তিগত উপস্থিতির প্রয়োজন নেই।

এমতাবস্থায়, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মাঠ পর্যায়ের সব কর্মকর্তাকে ব্যক্তিগত প্রয়োজনে প্রাথমিক শিক্ষা অধিদফতরে আসার আগে নিয়য়ন্ত্রকারী কর্মকর্তা এবং অধিদফতরের পরিচালক প্রশাসনের পূর্বানুমতি ও ছুটি গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

/এসএমএ/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের