করোনা সংকট কাটিয়ে উঠতে উন্নয়ন অর্থায়নে জোর বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২০, ১১:৩৪আপডেট : ২০ নভেম্বর ২০২০, ১১:৩৪

কোভিড-১৯ সংকট কাটিয়ে ওঠা বিষয়ক সভা কোভিড-১৯ সংকট কাটিয়ে উঠতে উন্নয়ন খাতে অর্থায়ন, সরাসরি বিদেশি বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি, স্বল্পোন্নত দেশসমূহের কর্মীদের জন্য যথোপযুক্ত কর্মসংস্থান সৃষ্টিসহ অন্যান্য বিষয়ের ওপর জোর দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার জাতিসংঘে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং জাতিসংঘের স্বল্পোন্নত দেশ, ভূবেষ্টিত উন্নয়নশীল দেশ ও উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র (ইউএন-ওএইচআরএলএলএস) সমূহের উচ্চ-প্রতিনিধির কার্যালয়ের যৌথ উদ্যোগে এক ভার্চুয়াল সভা হয়। নিউইয়র্কে অনুষ্ঠিত  ‘কেউ যেন পেছনে পড়ে না থাকে এবং কোভিড-১৯ থেকে আগের ভালো অবস্থায় ফিরে যাওয়া: স্বল্পোন্নত দেশসমূহের ভবিষ্যৎ কর্মসংস্থান’ শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। সেখানে একথা বলেন তিনি। 

স্থায়ী প্রতিনিধির অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিশ্বায়নের চলমান ধারায় কোভিড-১৯ এর ভয়াবহ আঘাত এবং বৈশ্বিক চাকরির বাজারে এর সম্মিলিত নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরেন অনুষ্ঠানটির আলোচকরা।

রাবাব ফাতিমা বলেন, ‘উন্নততর কর্মসংস্থান সৃষ্টি, বিশেষ করে নাজুক পরিস্থিতিতে থাকা মানুষের জন্য সরকারি-বেসরকারি অর্থায়নের পুনর্বিন্যাস প্রয়োজন।’ স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত ফাতিমা শক্তিশালী কর্মসংস্থান নীতি ও প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মসংস্থানের সমৃদ্ধ দৃষ্টিভঙ্গি তৈরি; বিশ্বব্যাপী দারিদ্র্য, অর্ধাহার ও ক্ষুধা প্রতিরোধের জন্য উন্নত-সম্পদ এবং ব্যাপক সামাজিক সুরক্ষা ব্যবস্থাসমূহ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত রাবাব ফাতিমা

তিনি বলেন, ‘স্বল্পোন্নত দেশসমূহের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং সক্ষমতা বিনির্মাণের জন্য গ্লোবাল ভেল্যু চেইন এর অনুন্মোচিত সম্ভাবনাসমূহকে উন্মোচন করা অত্যন্ত প্রয়োজন। আর ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতির সুযোগকে ব্যবহার করেই এটি করা সম্ভব।’

এ প্রসঙ্গে তিনি বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনসহ চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা গ্রহণ এবং শিক্ষার প্রসার ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে ডিজিটাল বৈষম্য কমিয়ে আনার গুরুত্বকে তুলে ধরেন। কোভিড-১৯ এর প্রেক্ষাপটে অভিবাসী শ্রমিকেরা যে অবর্ণনীয় দুরাবস্থার মধ্যে পড়েছে তার থেকে উত্তরণ ঘটাতে বৃহত্তর বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানান রাষ্ট্রদূত ফাতিমা।

উদ্বোধনী পর্বে আরও বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত কাতারের স্থায়ী প্রতিনিধি ও কাতারে অনুষ্ঠিতব্য এলডিসি-৫ এর প্রতিনিধি রাষ্ট্রদূত আলিয়া আহমেদ সাইফ আল-থানি, মালাওয়ি এর স্থায়ী প্রতিনিধি এবং এলডিসি গ্রুপের সভাপতি রাষ্ট্রদূত পার্কস্ লিগোইয়া, ইউএন-ওএইচআরএলএলএস এর উচ্চ প্রতিনিধি মিজ ফেকিতা মইলোয়া কাটোয়া উতোয়কামানু এবং আইএলও এর উপ-মহাপরিচালক মৌসা ঔমারো। তারা নাজুক পরিস্থিতিতে পতিত মানুষের জন্য উপযুক্ত কাজের সুযোগ সৃষ্টিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।

আগামী দিনগুলোতে সবার জন্য উন্নত ও উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিতের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি টানেন রাষ্ট্রদূত ফাতিমা।

 

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি