মাধ্যমিকের সব শ্রেণিতেই এবার লটারিতে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২০, ১৩:১৬আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৪:০৪

শিক্ষা মন্ত্রণালয়

সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে এবার প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি করা হবে। আগামী ১০-১৫ জানুয়ারি মধ্যে শেষ হবে লটারি কার্যক্রম। কবে থেকে লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে তা জানিয়ে দেওয়া হবে আগামী ৭ ডিসেম্বর।

বুধবার (২৫ নভেম্বর) ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে একথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  প্রেস ব্রিফিংয়ে সযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘লটারির মাধ্যমে ভর্তির কারণে শিক্ষার্থী ভর্তিতে এবার সাম্য তৈরি হবে। ভর্তিতে এবার বৈষম্য থাকছে না।’

প্রসঙ্গত, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো রাজধানীর মাধ্যমিক বিদ্যালয়েগুলোতে। করোনার ছুটির কারণে এই প্রথম দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্তও লটারির মাধ্যমে ভর্তি করা হবে।

করোনার কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে দফায় দফায় ছুটি বাড়িয়ে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।  

 ক্যাচমেন্ট এরিয়ায় কোটা ৫০ শতাংশ

বিদ্যালয় ক্যাচমেন্ট এরিয়ার ৫০ শতাংশ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে ক্যাচমেন্ট এরিয়ায় ভর্তির  কোটা ছিল ৪০ শতাংশ।

/এসএমএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান