আসছে শৈত্যপ্রবাহ, কমছে তাপমাত্রা

সঞ্চিতা সীতু
২৯ নভেম্বর ২০২০, ২০:৩১আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১১:১৩

আসছে শৈত্যপ্রবাহ, কমছে তাপমাত্রা সারাদেশেই কমতে শুরু করেছে তাপমাত্রা। রাতে তাপমাত্রা কমে গেলেও দিনের বেলায় রোদের কারণে তাপমাত্রা এখনও খুব একটা কমেনি। নভেম্বরে শীত শীত অনুভূতি দিয়ে শেষ হলেও ডিসেম্বরে আসছে শৈত্যপ্রবাহ। মাসের মাঝামাঝি সময়ে ১ থেকে ২টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।
রবিবার (২৯ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ময়মনসিংহ বিভাগে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে ১৮ দশমিক ৭, সিলেটে ১৬ দশমিক ৭, রাজশাহীতে ১৪ দশমিক ৭, রংপুরে ১৪ দশমিক ৭, খুলনায় ১৬ দশমিক ২ এবং বরিশালে ১৪ দশমিক ৭ কমেছে ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, শীতের মৌসুম শুরু হলেও এখনও উত্তরের বাতাস তীব্র হয়নি। তাই রাতের বেলা শীত অনুভূত হলেও দিনের বেলা সূর্যের তাপের কারণে কম অনুভূত হচ্ছে। তবে ডিসেম্বর মাসে এর তীব্রতা বাড়বে। এক থেকে দুইটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তিনি বলেন, ডিসেম্বর মাসে আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকবে।
এদিকে আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, ডিসেম্বর মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এই মাসে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমে আসবে। এই মাসের শেষ দিকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ১ থেকে ২টি মৃদু বা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

/এসএনএস/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি