দুই কূটনীতিককে গোল্ড মেডেল দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২০, ২২:২০আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২২:২০

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন কূটনীতিতে অবদান রাখার জন্য একজন বাংলাদেশি এবং বাংলাদেশে কাজ করেছে এমন একজন বিদেশি কূটনীতিককে সম্মাননা জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু লেকচার সিরিজের উদ্বোধনী বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন একথা বলেন।
তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি দুজন অত্যন্ত দক্ষ কূটনীতিককে আমরা গোল্ড মেডেল দেবো। আগামী ১৬ ডিসেম্বর আমরা এই দুজনের নাম ঘোষণা করবো।
মন্ত্রী বলেন, বাংলাদেশ উন্নতির পথে এগিয়ে যাচ্ছে এবং অনেক মেগা প্রকল্প হাতে নিয়েছে। কিন্তু কিছু ব্যক্তি যুক্তি দিচ্ছে যে এর ফলে দেশ ‘ঋণ ফাঁদের’ দিকে ধাবিত হচ্ছে। আসলে এটি তথ্য নির্ভর নয়।
তিনি বলেন, বাংলাদেশের মোট ঋণ মাত্র ১৫ শতাংশ যা ঋণ ফাঁদের ৪০ শতাংশ সীমানা থেকে অনেক কম। অনেকে বলে থাকে বাংলাদেশ চীন ও ভারতের কাছ থেকে অনেক ঋণ নিচ্ছে এবং এর ফলে ঋণ ফাঁদ তৈরি হচ্ছে। এটি সঠিক নয় কারণ চীন থেকে মোট ঋণের পরিমাণ জিডিপির ৬.৫ শতাংশ ও ভারতের ১.৩ শতাংশ।’
এই অমূলক ধারণা ভেঙে ফেলার জন্য বাংলাদেশের কূটনীতিকদের আহবান জানিয়ে তিনি বলেন, আমরা বিদেশে ৬৪টি বঙ্গবন্ধু সেন্টার করেছি এবং সেখানে সেমিনার, সম্মেলন, ফিল্ম উৎসব হবে এবং এধরনের অমূলক ধারণা দূর করার জন্য কূটনীতিকরা কাজ করবেন।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
আলকারাজকে হারিয়ে ইতিহাস গড়লেন শেলটন
আলকারাজকে হারিয়ে ইতিহাস গড়লেন শেলটন
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি