সমুদ্র নিরাপত্তা জোটের বৈঠকে অংশ নেয়নি বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২০, ২২:৩৪আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২২:৩৪

বৈঠকে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপের প্রতিনিধিরা (ছবি: ইন্টারনেট) ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সমুদ্র নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত জোটের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু বাংলাদেশ ওই বৈঠকে অংশ নেয়নি।
গত ২৭-২৮ নভেম্বর কলম্বোতে জোটের চতুর্থ বৈঠকে পর্যবেক্ষক হিসাবে বাংলাদেশ, মরিশাস ও সিচেলসকে আমন্ত্রণ জানানো হয়। ঢাকা বাদে বাকি দুটি দেশ ওই বৈঠকে অনলাইনে অংশ নেয়।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘আমাদের পর্যবেক্ষক হিসাবে এক সপ্তাহ আগে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা এই অল্প সময়ের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত এ বৈঠকে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিতে পারিনি।’
নিরাপত্তা একটি স্পর্শকাতর বিষয় জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এবং অর্থনৈতিক বিষয়াদি নিয়ে বৈঠকে অংশগ্রহণ করা সহজ কিন্তু নিরাপত্তা নিয়ে বৈঠকের আগে অনেক হিসাব নিকাশ করতে হয়।’

এদিকে সমুদ্র নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত জোটের বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে ভারতের পক্ষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী মারিয়া দিদি ও শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিব কামাল গুনারত্নে অংশ নেন। মরিশাস ও সিচেলস এর জ্যেষ্ঠ কর্মকর্তারা অনলাইনে অংশ নেন।

২০১১ সালে শুরু হওয়া এই জোটে অংশগ্রহণকারীরা নিরাপত্তা ঝুঁকি; তথ্য আদান-প্রদান ব্যবস্থা উন্নতকরণ; সন্ত্রাসবাদ ও উগ্রবাদ, মাদক, অস্ত্র ও মানবপাচার; অর্থপাচার; সাইবার নিরাপত্তা; এবং সমুদ্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করে।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক