প্রাথমিকের প্রধান শিক্ষকদের চাকরি স্থায়ী করতে তথ্য চেয়েছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২০, ১৮:০০আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১৮:০৪

প্রাথমিক শিক্ষা অধিদফতর

জাতীয়করণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চাকরি দ্রুত স্থায়ী করতে কর্মস্থলের ঠিকানাসহ যাবতীয় তথ্য চেয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপরাশেন) খালিদ আহম্মেদ এ তথ্য চেয়ে আদেশ জারি করেছেন। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) অধিদফতরের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

আদেশে বিভাগীয় উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা/থানা শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। 

বুধবার (২ ডিসেম্বর)  স্বাক্ষরিত আদেশে শিক্ষকের নাম-পদবি ও কর্মস্থলের ঠিকানা চাওয়া হয়েছে। রাজস্ব খাতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রথম যোগদানের তারিখ ও শিক্ষক পদে যোগদানের তারিখ, প্রকল্পে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চাকরিতে প্রথম যোগদানের তারিখ, রাজস্ব খাতে স্থানান্তর/জাতীয়করণের তারিখ জানাতে বলা হয়েছে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জন হয়েছে কিনা, সেসব তথ্যও দিতে হবে। এছাড়া এসিআর অনুযায়ী, চাকরি সন্তোষজনক কিনা তাও জানাতে বলা হয়। নির্ধারিত ছকে এসব তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম