বস্ত্রশিল্প প্রতিষ্ঠান সেবা পাবে ২৪-৭২ ঘণ্টায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২০, ২০:৪১আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২১:৪৬

বস্ত্র ও পাট মন্ত্রণালয় বস্ত্র খাতের ‘পোষক কর্তৃপক্ষ’ হিসেবে আগামী ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ পালনের উদ্যোগ নিয়েছে বস্ত্র অধিদফতর। এ উপলক্ষে সেবা সপ্তাহে বস্ত্রশিল্প আমদানিকৃত মেশিনারিজ ছাড়করণের সুপারিশ, ইমপোর্ট পারমিট (আইপি) জারির সুপারিশ, মালিকানা সংশোধন প্রভৃতি সেবা ২৪-৭২ ঘণ্টার মধ্যে দেবে অধিদফতর। এ জন্য বস্ত্রশিল্পের সংশ্লিষ্ট অংশীজন এবং উদ্যোক্তাদের সরকারি ছুটির দিন ব্যতীত স্বয়ংসম্পূর্ণ আবেদনসহ সেবাগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে তৈরি পোশাক ও বস্ত্রশিল্প খাতকে আরও শক্তিশালী, নিরাপদ ও প্রতিযোগিতা সক্ষম করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সরকারের এই লক্ষ্য অর্জনের জন্য দেশের তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের ‘পোষক কর্তৃপক্ষ’ হিসাবে বস্ত্র অধিদফতর তথা বস্ত্র ও পাট মন্ত্রণালয় কাজ করছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১ সাল নাগাদ এ খাতের রফতানির লক্ষ্যমাত্রা ৫০ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে এবং এ লক্ষ্য অর্জনে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বস্ত্রশিল্প সংশ্লিষ্ট সব অংশীজন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বিজিবিএ ও অন্যান্য বস্ত্রশিল্প সংশ্লিষ্ট সংগঠন ও সমিতিকে নিয়ে কাজ করে যাচ্ছে। নিবন্ধিত বস্ত্র শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে কমপ্লায়েন্স পর্যবেক্ষণ ও নিশ্চিতকরণে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। বস্ত্র শিল্পের উন্নয়ন ও বিকাশে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/এসআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান