‘টেলিমেডিসিনে দেশের ৭০ ভাগ করোনা রোগী ঘরে বসে সেবা নিতে পারছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২০, ১৯:২৭আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ২০:০৬

‘টেলিমেডিসিনে দেশের ৭০ ভাগ করোনা রোগী ঘরে বসে সেবা নিতে পারছে’ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল সংযোগ হচ্ছে আগামী দিনের সভ্যতার মহাসড়ক। দেশে শক্তিশালী ডিজিটাল অবকাঠামো গড়ে তুলতে সম্ভাব্য সবকিছু করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ধারাবাহিকতায় গত এক যুগে বর্তমান পৃথিবীর ইন্টারনেট সভ্যতা থেকে বাংলাদেশ পিছিয়ে নেই। ২০২১ সালের মধ্যে আমাদের এই অগ্রযাত্রায় মাইলফলক স্থাপিত হবে।’

শুক্রবার (১১ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে বাগেরহাট জেলার রামপালে ‘আমাদের গ্রাম ডিজিটাল স্বাস্থ্যসেবা কেন্দ্রের’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প ‘আমাদের গ্রাম’-এর নতুন সেবা ‘আমাদের গ্রাম ডিজিটাল স্বাস্থ্যসেবার (টেলিমেডিসিন)’ উদ্যোক্তা ও প্রকল্প পরিচালক রেজা সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে খুলনার সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, বিটিভির মহাপরিচালক এস.এম. হারুন-অর-রশীদ, বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশিদ, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক প্রফেসর মো. নজরুল ইসলাম এবং বিশিষ্ট চিকিৎসক ডা. মামুন আল মাহতাব অনুষ্ঠানে বক্তৃতা করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল সংযুক্তিতে ফাইভ-জি ইন্টারনেট বিপ্লবী ধারণা নিয়ে আসছে উল্লেখ করে বলেন, ‘এই প্রযুক্তিতে পৃথিবীর যেকোনও জায়গা থেকে প্রত্যন্ত গ্রামের রোগীকে অপারেশন করা সম্ভব। বাংলাদেশ ইতোমধ্যে ফাইভ-জি’র পরীক্ষা সম্পন্ন করেছে।  ফাইভ-জি চালুর ব্যাপারে আমাদের প্রস্তুতি চলছে। দেশে ইন্টারনেটের বর্ধিত চাহিদা পূরণে তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযোগের উদ্যোগ এবং মহাকাশে বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম আমরা গ্রহণ করেছি।’ করোনাকালে ডিজিটাল কানেক্টিভিটিতে বাংলাদেশ তার সক্ষমতার দৃষ্টান্তমূলক স্বাক্ষর রেখেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘টেলিমেডিসিন থাকায় দেশের ৭০ ভাগ করোনা রোগী ঘরে বসে সেবা নিতে পারছে।  ডিজিটাল পদ্ধতিতে আমার মন্ত্রণালয়সহ প্রতিটি মন্ত্রণালয় ঘরে বসে অফিস করতে পারছে। ডিজিটাল কমার্স মানুষের দোরগোড়ায় নিত্যপণ্য পৌঁছে দিচ্ছে।’

তালুকদার আবদুল খালেক বলেন, ‘প্রধানমন্ত্রী যোগ্যদের যোগ্য স্থানে অধিষ্ঠিত করে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার অগ্রযাত্রাকে বেগবান করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার কর্মযজ্ঞকে বেগবান করে ইতিহাস সৃষ্টি করছেন।’ রামপালের প্রত্যন্ত গ্রামে টেলিমেডিসিন সেবাকেন্দ্র দেশে ডিজিটাল অবকাঠামো বিকাশের জন্য একটি দৃষ্টান্ত বলে তিনি উল্লেখ করেন।

/এইচএএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি