অকেজো গোলাবারুদ ধ্বংস করবে সেনাবাহিনী, আশপাশে যাওয়া নিষেধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২০, ১৮:২৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১৮:২৬

গাজীপুরের মাওনায় রাজেন্দ্রপুর সেনানিবাসের যে এলাকায় বিস্ফোরক ধ্বংসের কাজ হবে গাজীপুরের মাওনা এলাকায় রাজেন্দ্রপুর সেনানিবাসে আগামী ২৭ ডিসেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত অকেজো গোলাবারুদ ও বিস্ফোরক ধ্বংস করা হবে। ওই সময়ে নির্ধারিত এলাকা সাধারণ মানুষ ও কোনও গৃহপালিত প্রাণীর চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, রাজেন্দ্রপুর সেনানিবাসের সেন্ট্রাল অ্যামিউনিশন ডিপো (সিএডি) গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা মৌজা দক্ষিণ বারতোপা ডাকঘর এলাকার শিরিশগুড়ি গ্রামের সিএডি ডেমোলিশন গ্রাউন্ডে অকেজো গোলাবারুদ ও বিস্ফোরক সামগ্রী ধ্বংস করা হবে। এলাকাটি ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশের মাওনা বাজার পয়েন্ট থেকে আট কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

২৭ ডিসেম্বর থেকে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতিদিন ধ্বংস ও বার্নিং কার্যক্রম পরিচালনা করা হবে। এসব কার্যক্রম চলার সময় ডেমোলিশন গ্রাউন্ডের চারপাশে চার কিলোমিটারের মধ্যে জনসাধারণ বা অন্য কোনও গৃহপালিত প্রাণীর চলাচল অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ওই সময় এলাকার নির্ধারিত অংশে (সংযুক্ত চাক্ষুষ নকশায় চিহিৃত বৃত্তাকার অংশ) জনসাধারণ ও গৃহপালিত প্রাণীর চলাচল না করার জন্য অনুরোধ জানানো হয়।

/জেইউ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম