বাড়ছে শৈত্যপ্রবাহ, দশের নিচে ১০ জেলায় তাপমাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২০, ১৮:২১আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ১৯:১৫

শৈত্যপ্রবাহ ও ঘনকুয়াশা (ফাইল ফটো)

দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করেছে শৈত্যপ্রবাহ।  এটি আরও বিস্তার করে মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। মৃদু থেকে মাঝারি মাত্রার এই শৈত্যপ্রবাহে তাপমাত্রা নেমে যেতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসে। রবিবার (২৭ ডিসেম্বর) দেশের ১০ জেলায় তাপমাত্রা ১০-এর নিচে নেমে গেছে। আরও ১১ জেলায় তাপমাত্রা এখন ১০ ডিগ্রি সেলসিয়াসের মাঝে অবস্থান করছে।

রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৭ দশমিক ৮  ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৯,  তেঁতুলিয়ায় ৮ দশমিক ১, শ্রীমঙ্গল ও বদলগাছিতে ৮ দশমিক ৪ ,ঈশ্বরদীতে ৮ দশমিক ৭, যশোরে ৮ দশমিক ৮, কুমারখালীতে ৯ দশমিক ৪, দিনাজপুরে ৯ দশমিক ৫ এবং গোপালগঞ্জে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় শনিবার তাপমাত্রা  ছিল ১৫ দশমিক ৬ সেলসিয়াস, আজ (রবিবার) ১৫ দশমিক ৯ সেলসিয়াস; ময়মনসিংহে ছিল ১২ দশমিক ২, আজ ১১ দশমিক ৪; চট্টগ্রামে ছিল ১৫ দশমিক ৩, আজ ১৪ দশমিক ৫; সিলেটে ছিল ১৪, আজ ১৩ দশমিক ৪;  রাজশাহীতে ছিল ৯ ও  রংপুরে ছিল ১১, আজ এই দুটি নগরীতে ১১ দশমিক ২, খুলনায় ছিল ১২, আজ ১১ এবং বরিশালে ছিল ১১ দশমিক ৪, আজ সেখানে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ‘এই শৈত্যপ্রবাহ তিন- চারদিন থাকতে পারে। এটি মৃদু থেকে মাঝারি মাত্রার। তাপমাত্রা ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।’ তিনি বলেন, ‘বিশেষ করে উত্তরাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের কিছু এলাকার তাপমাত্রা বেশি নামতে পারে। অন্য এলাকায় তাপমাত্রা কমলেও খুব বেশি কমবে না।’

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্য এলাকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 

/এসএনএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী