করোনায় আরও ২৭ মৃত্যু, শনাক্ত ৮ শতাংশের নিচে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২০, ১৭:৩৫আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১৭:৪২

করোনা আপডেট দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২৭ জন।এখন পর্যন্ত মোট মৃত্যু হলো সাত হাজার ৪৭৯ জনের।সোমবার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৩৯টি, অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬১৭টি। এখন পর্যন্ত ৩১ লাখ ৮৪ হাজার ৫২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৯৩২ জন। এখন পর্যন্ত পাঁচ লাখ ১০ হাজার ৮০ জন শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৩৫৭ জন, এখন পর্যন্ত সুস্থ চার লাখ ৫৩ হাজার ৩১৮ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৭ দশমিক ৩৯ শতাংশ এবং এখন পর্যন্ত ১৬ দশমিক ০২ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৮ দশমিক ৮৭ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৭ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৩ জন পুরুষ এবং চার জন নারী। এখন পর্যন্ত পাঁচ হাজার ৬৯৮ জন পুরুষ এবং এক হাজার ৭৮১ জন নারী মারা গেছেন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, খুলনাতে একজন এবং রংপুরে একজন জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সবাই হাসপাতালে মারা গেছেন।

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম