প্রথম ধাপের পৌরসভা নির্বাচন সাকসেসফুল: ইসি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২০, ১৮:৪৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২০:৪৪

ইসি সচিব প্রথম ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন সাকসেসফুল হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি বলেন, আমরা এখন পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি তাতে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন সাকসেসফুল হয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) প্রথম ধাপের পৌরসভা নির্বাচন শেষে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
আলমগীর বলেন, গণমাধ্যম এবং আমাদের মাঠ প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী ভোট ভালো হয়েছে। ভোটার উপস্থিতি অনেক বেশি। সব জায়গায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। একটা সাকসেসফুল নির্বাচন হয়েছে।
কত শতাংশ ভোট পড়েছে জানতে চাইলে ইসি সচিব বলেন, কোথাও ৬০ শতাংশের কম ভোট পড়েনি। কোথাও ৬০, কোথাও ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে।
নির্বাচন চলাকালে সীতাকুণ্ড ও পঞ্চগড়ের সহিংস ঘটনা প্রসঙ্গে সচিব বলেন, পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার গাড়ি যাওয়ার জন্য পুলিশ রাস্তা থেকে লোকজনকে সরতে বলায় হাতাহাতির ঘটনা ঘটে। ভাঙচুর হয়। এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে আমরা ব্যবস্থা নেবো। আর সীতাকুণ্ডে দুষ্কৃতকারীরা ইভিএম কেড়ে নেওয়ার চেষ্টা করে। তারা সফল হতে পারেনি। টানাটানিতে ইভিএমের মনিটরটি পড়ে ভেঙে যায়। পরে সেটি রিপ্লেস করে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে কোনও সমস্যা হয়নি। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে ধামরাই পৌরসভা নির্বাচনের সময় গণমাধ্যমকর্মীর ওপর হামলা ও মোবাইল কেড়ে নেওয়ার ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে সচিব বলেন, এ ধরনের কোনও অভিযোগ আমাদের কাছে এখনও আসেনি। আপনাদের কাছ থেকে প্রথমে খবরটি শুনলাম। এ বিষয়ে আমরা খবর নেবো। এ বিষয়ে প্রতিবেদন পেলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেবো।

/ইএইচএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম