নিজের মিডিয়াকর্মীদের অনুদান দিলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২০, ১৯:৫১আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ২০:৪০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

করোনা মহামারির মাঝে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সিং ও গণমাধ্যম সংক্রান্ত অন্যান্য কাজে সহায়তাকারী প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ১৭ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে  প্রাপ্ত আর্থিক অনুদানের চেক তুলে দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে. এম শাখাওয়াত মুন জানান, সহায়তাপ্রাপ্তদের মধ্যে বাংলাদেশ টেলিভিশনের ৯ জন চিত্রগ্রাহক রয়েছেন। সংশ্লিষ্ট চিত্রগ্রাহকরা করোনা মহামারিকালে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সসহ গণভবনে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠান, সরাসরি সম্প্রচার ও ভিডিও রেকর্ডিং কাজে দায়িত্ব পালন করেন।

চেক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার ও সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু উপস্থিত ছিলেন।

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম