মাঠজুড়ে শিশুদের সমাগম, সবার হাতে নতুন বই। যদিও মুখ ঢাকা মাস্কে, তবু বই নিয়ে আনন্দে উদ্বেলিত দুই চোখ। এবারের মতো এমন দৃশ্য কেউ আগে দেখেননি আর।
গত এক দশকের মতো আজও বছরের প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে বই উৎসব। রাজধানী ঢাকাসহ সারাদেশের স্কুলগুলোতে নতুন বইকে ঘিরে উৎসবের আমেজ। তবে এবার যেন উৎসব অন্য রকম। আনন্দের রেশ যদিও কম নেই। বাড়তি সতর্কতা ও বিশেষ নিয়মের মধ্যে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই।
এবার নির্দিষ্ট সংখ্যায় ছাত্রছাত্রীকে স্কুল আসতে বলা হয়েছে, যাতে নিরাপদ দূরত্বে বই বিতরণ করা সম্ভব হয়। স্বাস্থ্যবিধি ও নিয়ম মেনে নতুন বই পেয়ে আনন্দে উচ্ছ্বসিত শিশুরা।
আরও পড়ুন-








