১৬ জনের মধ্যে ১৪ জনই ষাটোর্ধ্ব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২১, ১৯:০২আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ২০:০২

দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬ জন। এদের মধ্যে ১৪ জনই ষাটোর্ধ্ব। করোনায় দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট মারা গেছেন সাত হাজার ৭৩৪ জন। তাদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন চার হাজার ২৩৫ জন, যা শতকরা হিসাবে ৫৪ দশমিক ৭৬ শতাংশ।

শুক্রবার (৮ জানুয়ারি) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে। মোট মৃত্যুতে ষাটোর্ধ্বদের পর এক হাজার ৯৫৬ জন রয়েছেন ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, শতকরা হিসাবে যা ২৫ দশমিক ২৯ শতাংশ। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন ৯০২ জন, যা মোট মৃত্যুর ১১ দশমিক ৬৬ শতাংশ। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন ৩৮৫ জন, যা চার দশমিক ৯৮ শতাংশ। ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন ১৬১ জন, যা দুই দশমিক ০৮ শতাংশ, ১১ থেকে ২০ বছরের মধ্যে আছে ৫৯ জন, যা শূন্য দশমিক ৭৬ শতাংশ। আর ১০ বছরের মধ্যে আছে ৩৫ জন, যা শূন্য দশমিক ৪৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনায় আক্রান্ত হয়ে মোট মারা যাওয়া সাত হাজার ৭৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন চার হাজার ২৬২ জন, যা মোট মৃত্যুর ৫৫ দশমিক ১১ শতাংশ। চট্টগ্রাম বিভাগে এক হাজার ৪২৮ জন, যা ১৮ দশমিক ৪৬ শতাংশ। রাজশাহী বিভাগে ৪৪৫ জন, যা পাঁচ দশমিক ৭৫ শতাংশ। খুলনা বিভাগে ৫৩৯ জন, যা ছয় দশমিক ৯৭ শতাংশ। বরিশাল বিভাগে ২৩৯ জন, যা তিন দশমিক ০৯ শতাংশ। সিলেট বিভাগে ২৯৪ জন, যা তিন দশমিক ৮০ শতাংশ। রংপুর বিভাগে ৩৫০ জন, যা চার দশমিক ৫৩ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ১৭৭ জন, যা দুই দশমিক ২৯ শতাংশ।

/জেএ/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি