ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বীর মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২১, ১৪:৪৩আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৪:৪৩

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বীর মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। আর আগামী ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে। সোমবার (১৮ জানুয়ারি) মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সামনে মন্ত্রণালয়ের সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনের সময় একথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রী বলেন, ‘আগামী ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে। এর আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বীর মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। যাতে কোনও ভুলত্রুটি থাকলে সংশোধন করা যায়। এ পর্যন্ত আমরা এক লাখ ৪০ হাজার বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে আরও ৩৪ হাজার বীর মুক্তিযোদ্ধার গেজেট যাচাই-বাছাই করা হবে। এছাড়া শহীদ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রয়েছেন ১৫ হাজারের মতো। আমাদের ধারণা কোনোমতেই  বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা দুই লাখ ছাড়াবে না।’

তিনি বলেন, ‘মুজিববর্ষে ৩০ হাজার অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য তিন হাজার কোটি টাকা ব্যয়ে বীর নিবাস তৈরি করা হয়েছে ।স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’

রাজাকারদের তালিকা প্রকাশের বিষয়ে সাংবাদিকদের মোজাম্মেল হক বলেন, ‘রাজাকারের তালিকা প্রকাশ করার জন্য আইন পাস করা হবে।  সংসদ অধিবেশনে আইনটি তুলতে চাই। তবে এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ায় আইনটি পাস করা হয়তোসম্ভব হবে না।’

/এসএমএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের