সিরিজ জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২১, ১৯:১৪আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১৯:১৪

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় করায় জাতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা জয় পায় টাইগাররা।

শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনা পরিস্থিতিতে দীর্ঘ বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ তে সিরিজ জয় নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, ৩১৪ দিন পর (বুধবার, ২০ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দিনে আবার আইসিসি ওয়ানডে লিগেও অভিষেক হয়েছে বাংলাদেশের। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকরা ওয়েস্ট ইন্ডিজকে হারায় ছয় উইকেটে এবং দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নেয় ৭ উইকেটে।

আরও পড়ুন- আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দিনটা জয়ে রাঙালো বাংলাদেশ

/ইএইচএস/এনএস/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম