মালিতে বিদ্রোহীদের আক্রমণ রুখে দিয়েছে বাংলাদেশি শান্তিরক্ষীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২১, ০০:৩৩আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ০০:৩৩

পশ্চিম আফিকার দেশ মালিতে বাংলাদেশি শান্তিরক্ষীদের অভিযানে স্থানীয় সন্ত্রাসীদের একটি দল পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গত ২৭ জানুয়ারির এই অভিযানে তিন জন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হন। সেনেগালের ডাকার শহরে তাদের চিকিৎসা দেওয়া চলছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, গত ২৭ জানুয়ারি আভিযানিক কার্যক্রম পরিচালনার সময় স্থানীয় সশস্ত্র বিদ্রোহীরা বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর আইইডি বিস্ফোরণ ও গুলিবর্ষণের মাধ্যমে সংঘবদ্ধ হামলা চালায়। আইইডি বিস্ফোরণে বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি এলএভি (সাজোয়া বহর) আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় ঘটনাস্থলে তিন জন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হন। আহত শান্তিরক্ষীরা হলেন ল্যান্স করপোরাল আলীমুজ্জমান, সৈনিক মো. মোস্তাফিজুর রহমান এবং সৈনিক সাইদুল আলম।

বিদ্রোহীদের আক্রমণের পর বাংলাদেশি শান্তিরক্ষীরা পাল্টা আক্রমণ করে সন্ত্রাসীদের প্রতিহত করে এবং তাদের পালিয়ে যেতে বাধ্য করে। আহত শান্তিরক্ষীদের দ্রুত হেলিকপ্টারযোগে মপতি এলাকার ইউএন এর লেভেল-২ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে বৃহস্পতিবার রাতে আহত তিন জন শান্তিরক্ষীকে উন্নত চিকিৎসার জন্য সেনেগালের ডাকার শহরে অবস্থিত ইউএন এর লেভেল-৩ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা সেখানে নিবিড় পর্যবেক্ষণে আছেন।

বাংলাদেশি শান্তিরক্ষীদের বীরত্বপূর্ণ ও দুঃসাহসিক অভিযান মিশন সদর দফতরসহ সর্বমহলে প্রশংসা অর্জন করেছে। মালিতে অবস্থিত বাংলাদেশের অন্যান্য শান্তিরক্ষীগণ নিরাপদে আছেন বলে জানিয়েছে আইএসপিআর।

/জেইউ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান