নিজেদের এ গ্রেড দিলো স্বাস্থ্য অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৩

আগামীকাল সারাদেশে জাতীয়ভাবে শুরু হতে যাচ্ছে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। আর এ কর্মসূচির প্রস্তুতিতে নিজেদের ‘এ গ্রেড’ দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

শনিবার (৬ ফেব্রুয়ারি) ভ্যাকসিন বিষয়ক প্রস্তুতি সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এসময় স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন শাখার পরিচালক ও লাইন ডিরেক্টররাও উপস্থিত ছিলেন।

টিকাদানের প্রস্তুতিতে অধিদফতর নিজেদের কত মার্কস দেবেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক খুরশীদ আলম বলেন, ‘আমরা তো নিজেদের এ গ্রেড দেব। তবে অন্য যারা অ্যাসেস করবেন তারা আমাদের সম্পর্কে মূল্যায়ন করবেন, এ গ্রেড দেবে নাকি সি গ্রেড দেবেন। কিন্তু আমার সম্পর্কে আমি বলবো, এ গ্রেড।’ কীভাবে এ মান নির্ধারণ হলো জানতে চাইলে তিনি বলেন, ‘১০০ নম্বরের ভেতরে ৭৫ পেলে এ গ্রেড বলা হয়।’

যারা টিকা নেবার জন্য নিবন্ধন করেছেন তারা এখনও অধিদফতর থেকে মোবাইল ফোনে এসএমএস পাননি। এ বিষয়ে বলেন, ‘এসএমএস পেয়ে যাবে আজ রাতের ভেতরে।’ আজ এসএমএস পেয়ে কাল টিকা নেওয়া সম্ভব কীনা প্রশ্নে তিনি বলেন, ‘তাহলে পরে নেবে।’

প্রসঙ্গত, আগামীকাল ( ৭ ফেব্রুয়ারি) সারাদেশে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হবে। রাজধানী ঢাকায় ৫০টি আর ঢাকার বাইরে ৯৫৫টি মোট এক হাজার পাঁচটি হাসপাতালে টিকা দেওয়ার মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি