সংসদীয় কমিটিতে মদপানে পিআর প্রতিষ্ঠানের কর্মীদের মৃত্যুর ঘটনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৪

সংসদীয় কমিটিতে উত্থাপিত হলো মদপানে পিআর প্রতিষ্ঠানের কর্মীদের মৃত্যুর ঘটনা। বুধবার (১০ ফেব্রুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চলমান কোভিড-১০ পরিস্থিতি এবং দেশের সমসাময়িক পরিস্থিতির ওপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থাগুলোর সার্বিক কার্যক্রমের বিষয়ে কমিটিকে এ প্রতিবেদন দেওয়া হয়। প্রতিবেদনে সারা রিসোর্ট ছাড়াও বগুড়ায় মদপানে মৃত্যুর ঘটনার প্রতিবেদন দেওয়া হয়।

গাজীপুরের শ্রীপুরে সারা রিসোর্টে বিজ্ঞাপনী সংস্থা ‘ফোরথট পিআর’এর তিন কর্মকর্তা বিষাক্ত মদ্পানে মারা গেছেন। ওই ঘটনায় অসুস্থ হয়ে পরে সুস্থ হওয়া ব্যক্তিরাও পর মদ পানের বিষয়টি স্বীকার করেছেন। ঘটনায় থানা পুলিশ মামলা দায়ের করেছে।  

সারা রিসোর্টের ঘটনার প্রতিবেদনে বলা হয়, গত ২৮ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ঢাকা থেকে ৪৩ জন কর্মকর্তা একটি দল শ্রীপুর থানার সারা রিসোর্টে বেড়াতে আসে। তারা সবাই এশিয়াটিক মার্কেটিং কোম্পালি লিমিটেডের আওতাধীন ফোরথট ও ব্ল্যাক পিরে কাজ করেন।

৩০ জানুয়ারি ঢাকা ফেরার পথে ওই দলের অন্তত ১৬ জন ব্যক্তি শারিরীকভাবে অসুস্থ বোধ করলে তারা ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। তার মধ্যে ওইদিন রাত ১০ টায় কায়সার আহম্মেদ নামে এক কর্তকর্তা বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান। পরের দিন ৩১ জানুয়ারি সকাল ৮টায় শিহাব জহির এবং ১ ফেব্রুয়ারি সকাল ১০টায় এ কে এম শরীফ জামান ভূঁইয়া মারা যান। মৃতদেহের সুরতহাল ও ময়না তদন্তের মাধ্যমে প্রাথমিকভাবে প্রতীয়মান হয় ওই মৃত ব্যক্তিরা সারা রিসোর্টে অবস্থানকালে বিষাক্ত মদ পান করেছেন। ওই ঘটনায় অসুস্থ অন্য ব্যক্তিরা সুস্থ হওয়ার পর মদ পানের বিষয়টি স্বীকার করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়- ঘটনায় পুলিশের পক্ষ থেকে শ্রীপুর থানায় ৩০৪ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনায় মদ সরবরাহ করার জন্য মোহাম্মদ জাহিদ মৃধাকে ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। জাহিদ পুলিশের কাছে প্রথম পর্যায়ে ৬ বোতল ও পরবর্তীকালে আরও মদ সরবরাহের বিষয়টি স্বীকার করেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানানো হয়।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান